সৌদি সরকারের নিষেধাজ্ঞা : ৫ বছরের আগে দ্বিতীয় হজ্জ্ব করা যাবে না
পাঁচ বছরের
মধ্যে কমপক্ষে একবার হজ্জ্ব করেছেন, এমন হাজীরা এবার আর
হজ্জ্ব করতে পারবেন না। সৌদি সরকার এক আদেশে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা দেশের সংশ্লিষ্ট দফতরে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমান এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।এদিকে চলতি বছরের হজ্জ্ব প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।