Wednesday, March 20, 2013

আপনি প্রকৃত নাস্তিকদের তালিকা প্রকাশ করুন : খালেদাকে তথ্যমন্ত্রী ইনু


বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি নাস্তিদের  তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়য়ের তথ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আপনি প্রকৃত নাস্তিকদের তালিকা প্রকাশ করুন।  
এ সময় ‘বিএনপি-জামায়াত জোট এবং খালেদা প্রতিনিয়ত মিথ্যাচার করছেন’ উল্লেখ করে ইনু বলেন, “মিথ্যাচারকে তারা
একটি স্বতন্ত্র শিল্প (আর্ট)  হিসেবে নিয়েছে। গুজব ও তথ্য সন্ত্রাসের মাধ্যমে জাল সৃষ্টি করেছেন। খালেদা জিয়া বলেছেন ক্ষমতায় গেলে তারা প্রকৃত যদ্ধাপরাধীদের বিচার করবেন। তাহলে আমরা প্রশ্ন রাখি, যাদের বর্তমানে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছে তারা কি যুদ্ধাপরাধী নন? তাহলে আপনার কাছে কি প্রকৃত যুদ্ধাপরাধীদের তালিকা রয়েছে? থাকলে প্রকাশ করুন। নয়তো এ ধরনের প্রহসনমূলক বক্তব্য বন্ধ করুন।”
মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মিথ্যাচার করেন যে, বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছেন। এটা একটা ডাহা মিথ্যা কথা।”
ইনু বলেন, “৭৩ সালে বঙ্গবন্ধু  যুদ্ধাপরাধের অভিযোগে ৩৭ হাজার গ্রেফতার করেন। এর মধ্যে ১২ হাজারের বিরুদ্ধে ১৮ ধরনের অপরাধ চিহ্নিত. ৭৩টি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ সম্পর্কে বেগম জিয়া ও জামায়াত জোটের নেতারা  বিচার সম্পর্কে মিথ্যাচার করছেন।”
ইনু বলেন, “বাংলার সাত কোটি মানুষকে তারা কাফের বলেছিল, মা-বোনদের ইজ্জত হরণে সেনবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, নারীর ইজ্জত লুণ্ঠনকে ফতোয়া দিয়ে তারা জায়েজ করেছিল। তাদেরকে কি আপনি চেনেন না?”

ক্ষমতায় গেলে প্রকৃত যুদ্ধাপরাধীদের যে বিচারের কথা খালেদা জিয়া বলেছেন তাকে ‘প্রহনসমূলক’ বক্তব্য বলে অ্যাখ্যায়িত করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “শাহবাগ মঞ্চকে খালেদা জিয়া নষ্টদের মঞ্চ বলে অ্যাখ্যা দিলেন এবং সেখান থেকে ধর্মবিরোধী কর্মকাণ্ড হচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছেন। প্রশ্ন হচ্ছে ফেসবুক, টুইটার, ব্লগ যারা ব্যবহার করেন তারা কি নাস্তিক? তারা কি নষ্ট?”

তথ্যমন্ত্রী বলেন, “আপনার কাছ থেকে আমরা সত্য বক্তব্য চাই। আপনি নাস্তিকদের তালিকা প্রকাশ করুন। সরকার কিভাবে নাস্তিক তা বলুন। নইলে আর ‘নাস্তিক’ ‘নাস্তিক’ বলবেন না এবং জনগণকে বিভ্রান্ত করবেন না।” বিএনপি-জামায়াতকে সবধরনের অপপ্রচার, গুজব ও তথ্য সন্ত্রাস বন্ধের আহ্বান জানান।

মহানবীর কটূক্তিকারীদের শনাক্ত করতে এবং তাদের শাস্তির আওতায় আনতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে ইনু বলেন, “এ কমিটির সুপারিশের ভিত্তিতে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

তথ্যমন্ত্রী বলেন, “এ সরকারের কার্ক্রমকে নাস্তিক্যবাদের সঙ্গে তুলনা করে খালেদা জিয়া ধর্মবিরোধী কাজ করেছেন।”

সূত্র: ইউকেবিডিনিউজ ডটকম

0 টি মন্তব্য:

My Blog List

নন্দন সম্পাদক ইমন রেজার লিংক

যোগাযোগ করতে চাইলে...

©2009 nondon an open platform on Art Literature and Culture.

Back to TOP